রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এসে যা করবেন হামজা

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০১:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর প্রথম দুটি দিন তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের বাহুবলে কাটাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন, ২৭ বছর বয়সী এই ফুটবলার ১৭ মার্চ সকালে দেশে পৌঁছাবেন এবং ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেকের আগে দুদিন তার পূর্বপুরুষের বাড়িতে থাকবেন।

ফাহাদ করিম বিষয়টি একটি পত্রিকাকে জানিয়েছেন, ‘হামজা চৌধুরী ১৭ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটে নামবেন। তার সঙ্গে তার মা, স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের মোট নয়জন সদস্য থাকবেন। আমাদের নির্বাহী কমিটির চার-পাঁচজন সদস্য তাকে গ্রহণ করতে সেখানে উপস্থিত থাকবেন। তার জন্য একটি বিশেষ গাড়ির ব্যবস্থা থাকবে, যা তাকে বাহুবলে নিয়ে যাবে, যেখানে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন।’

তিনি আরও জানান, ‘হামজা সেখানেই রাত কাটাবেন এবং ১৮ মার্চের পুরো দিনটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তার পরিবারের সঙ্গে কাটাবেন।’ এরপর হামজা ১৮ মার্চ রাত বা ১৯ মার্চ সকালে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এরপর দলের ফটোশুট ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে হামজা ও কোচ হাভিয়ের ক্যাবরেরা মিডিয়ার মুখোমুখি হবেন। শেফিল্ড ইউনাইটেডের এই তারকার আগমন ও অবস্থানের জন্য সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে করিম নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে তার নিরাপত্তার বিষয়ে চিঠি পাঠিয়েছি। নির্বাহী কমিটির সদস্যরা কাল সিলেটে গিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।