রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট কমানোর আইডিয়া দিলে ১৬ লাখ টাকা বৃত্তি

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৫   ০১:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় অভিনব প্রস্তাব হাতে নিয়েছে এক্সপো সিটি দুবাই অথরিটি (ইসিডিএ)। যানজট কমানোর আইডিয়া দিলেই ৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা) পর্যন্ত বৃত্তির ঘোষণা দিয়েছে সরকারের কমিউনিটি উন্নয়নবিষয়ক কর্তৃপক্ষ। খবর জিউ টিভির। 

শুক্রবার ১৪ মার্চ এই ঘোষণায় বলা হয়েছে, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। বৃত্তির জন্য নির্বাচিতরা মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ বিভিন্ন সুবিধা পাবেন। ৩১ মার্চ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ।

২৪ঘণ্টা/শাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।