২৪ ঘণ্টা অনলাইন : বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে পাহাড়-পর্বত অতিক্রম করা সম্ভব। জুলাই-আগস্ট গণ আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিপন্ন করে, বুকের তাজা রক্ত দিয়ে, প্রমাণ করেছে তারা অদম্য, তারা গণতন্ত্রের দুঃসাহসিক যাত্রী। তারাই বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছে। জাতি তাদেরকে ইতিহাসের অমর সৈনিক হিসেবে স্মরণ করবে।
আজ শনিবার সরকারি আজিজুল হক কলেজ মাঠে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করেছে। রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে লুটপাট চালিয়েছে। দেশটাকে করদরাজ্য আর দেশের মানুষকে শেখ পরিবারের দাসত্বে পরিণত করতে চেয়েছিল। ছাত্র জনতা বিপ্লবের চেতনায় জেগে উঠেছিল বলেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে সেটি আবারো প্রমাণিত হলো।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।