রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে দিল ছাত্র-জনতা

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ১০:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মোজাম্মেল হোসেন বিজয়কে মারধরের পর গত শুক্রবার (১৪ মার্চ) রাতে তাকে ফেনী মডেল থানায় সোপর্দ করেছে ছাত্র-জনতা। মোজাম্মেল পরশুরাম উপজেলার অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য। সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন ঢাকায় ছিলেন মোজাম্মেল হোসেন বিজয়। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। গত শুক্রবার (১৪ মার্চ ) রাতে তাকে ফেনী শহরের ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম কিছু ছাত্র-জনতা। এ সময় উত্তেজিত জনতা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানায় নিয়ে পুলিশে সোপার্দ করে। 

এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে থানায় নিয়ে আসে ছাত্র-জনতা। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।