রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ১০:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের বিদ্যমান শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে উপস্থাপনার নির্দেশ দিয়েছেন।

এদিন প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকেও সভাপতিত্ব করেন। বৈঠকে সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দেন তিনি।প্রেস সচিব আরও জানান, বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার শূন্যপদ রয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং কার্যকরভাবে পরিচালনার জন্য এসব পদে দ্রুত নিয়োগ দেয়া অত্যন্ত জরুরি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।