রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামজা-ফাহমেদুলে আশা বাড়ছে বাংলাদেশের

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে এখন উত্তেজনা চলছে বাংলাদেশের ফুটবলে। ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচে নতুন করে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী। সাথে আরেক নাম ফাহমেদুল ইসলাম। হামজা যোগ না দিলেও ফাহমেদুল এরই মধ্যে সৌদি আরবে দলের সাথে যোগ দিয়েছেন। এদিকে তায়েফ ছেড়ে গেছে সুদান। সে কারণে সৌদিতে বাংলাদেশের প্রস্তুতিতে বড় ব্যাঘাত ঘটেছে! এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল ৫ মার্চ সৌদির তায়েফ শহরে পৌঁছায়। বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার লক্ষ্য ছিল সুদানের বিপক্ষে একটি ও স্থানীয় দুটি দলের সঙ্গে আরও দুটি ম্যাচ খেলার। কিন্তু এরই মধ্যে তায়েফ ত্যাগ করেছে সুদান। ফলে তাদের বিপক্ষে আর খেলা হচ্ছে না। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান সৌদি আরবের তায়েফ থেকে জানিয়েছেন, সুদান ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছে। আফ্রিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাই খেলছে সুদান। তাই আমরা চেয়েছিলাম সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলতে। তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমরা তিনদিন অপেক্ষা করলেও ম্যাচটি খেলা হলো না শেষ পর্যন্ত। এটা আমাদের জন্য হতাশার।

সৌদি পর্বে বাংলাদেশের প্রস্তুতির বড় অংশই ছিল সুদানকে ঘিরে। সুদান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে এবং তারা বিশ্বকাপ বাছাইয়েও রয়েছে। ফলে এই দলের বিপক্ষে এক ম্যাচ খেলতে পারলে বাংলাদেশের প্রকৃত শক্তিমত্তা অনেকটাই বোঝা যেত। গত বছর মার্চে বাংলাদেশ ও সুদান একই সময়ে তায়েফে ক্যাম্প করেছিল। দুই দল নিজেদের মধ্যে গতবার অনুশীলন ম্যাচ খেললেও এবার হয়নি। ১৭ মার্চ বাংলাদেশ তায়েফ থেকে ঢাকায় ফিরবে। আর মাত্র পাঁচদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই দু’টি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বলে জানান বাংলাদেশ ম্যানেজার, ‘এখন আমরা স্থানীয় ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলব। এ নিয়ে আলোচনা চলছে’। বাংলাদেশ দলে থাকা ২৮ জন ফুটবলার দুই ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলেছে।

সেই ম্যাচ নিয়ে বাংলাদেশের স্প্যানিশ কোচ এক বার্তায় বলেন, এই ম্যাচটি আমাদের অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা থেকে শুরু করে এখন পর্যন্ত এটি আমাদের প্রথম অনুশীলন ম্যাচ। নতুন আসা খেলোয়াড়দের আমরা দেখার সুযোগ পেয়েছি। অনেক খেলোয়াড়ই ৬০ মিনিট পর্যন্ত খেলেছে, আবার কেউ ৯০ মিনিট। এরই মধ্যে ইতালি থেকে ফাহমিদুল ইসলাম তায়েফে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। বুধবার তিনি অনুশীলন করছেন দলের সঙ্গে। ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে এখন শুধু হামজা চৌধুরী যোগ দেননি। ১৬ মার্চ শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে তিনি লন্ডন থেকে রওনা হয়ে পরদিন সকালে সিলেট পৌঁছাবেন। পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন টিম হোটেলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশ দলের মূল পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা সুদানের বিপক্ষে একটি ও স্থানীয় দুটি দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন।

তবে সেই পরিকল্পনায় বাধা এসেছে, কারণ সুদান দল তায়েফ ছেড়ে ওমানের উদ্দেশ্যে রওনা করেছে। মূলত অভ্যন্তরীন সমস্যায় বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি আফ্রিকার দেশ সুদান। দলটির কোচের  বেতন বকেয়া থাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার সময় অনুশীলন বয়কট করেন তিনি। পরবর্তীতে খেলার কথা থাকলেও আর হয়নি। ফিফা র‌্যাঙ্কিংয়ে সুদান বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। তাই তাদের বিপক্ষে খেলা হলে বাংলাদেশের শক্তিমত্তা যাচাই করা যেত। গত বছর মার্চে দুই দল একই সময়ে তায়েফে ক্যাম্প করেছিল এবং তখন একটি অনুশীলন ম্যাচ খেলেছিল। কিন্তু এবার সেই সুযোগ হারালো বাংলাদেশ। তাই এখন বিকল্প পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। এখন তায়েফের দুটি স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।