২৪ ঘণ্টা অনলাইন : গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদে সোয়া ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সোয়া ১২টার দিকে মহাসড়ক ছেড়ে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের দাবি অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
সকালে ওই কারখানার জান্নাতুল নামে এক নারী শ্রমিক অটোর চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল ৮টা থেকে ব্যারিকেট করে রাখে। শ্রমিকরা জানায়, এই অসুস্থ নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হতে গেলে একটি অটো গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। মঅবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ সময় শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। শ্রমিকদের দাবি অনুযায়ী তা পূরণে পুলিশ প্রশাসন আশ্বাস দিলে সোয়া ৪ ঘন্টা পর এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।