রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, পলাতক নূর ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৫   ০৮:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নূর ইসলাম নামে পলাতক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ৩০ জানুয়ারি ওই গৃহবধূ গোপালগঞ্জের মোকসুদপুরের গ্রামের বাড়ি থেকে ইজিবাইকে ফরিদপুরের ভাঙ্গায় আড়ুয়াকান্দি গ্রামে ফুপু বাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যায় ওই গৃহবধূ আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে নামার পর পাঁচ যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাসস্ট্যান্ডের অদূরে একটি ফসলি জমিতে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়।

পরদিন সকালে ওই গৃহবধূর জ্ঞান ফিরলে অসুস্থ অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যান। সোমবার (১০ মার্চ) রাতে পলাতক নূর আলমকেও গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ওই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন পলাতক ছিলেন। সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার নূর ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।