রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর, নেই সাকিবও

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৫   ১১:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর ঘোষণা না করলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলা এই ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হচ্ছে এ মাসেই। চুক্তিতে নাম নেই দীর্ঘদিন বাইরে থাকা সাকিব আল হাসানেরও।

মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসরে যাওয়ায় এক গ্রেড নিচে নেমে গেছেন। চুক্তিতে 'এ' গ্রেডে থাকলেও এখন থেকে মুশফিক বিবেচ্য হবেন 'বি' গ্রেডের ক্রিকেটার হিসেবে।কেন্দ্রীয় চুক্তিতে ২২ জন ক্রিকেটারকে ৫টি সেলারি গ্রেডে ভাগ করা হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ+' ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ।

এদিকে নতুন চুক্তিতে এবার বৈশ্বিক নিয়ম মেনে ক্যাটাগরি ভাগ করা হয়েছে। আগের মতো সাদা বল বা লাল বলের হিসেব থাকছে না। সে অনুযায়ী এক নম্বর অর্থাৎ “এ+” ক্যাটগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তার বেতন সর্বোচ্চ মাসিক ১০ লাখ টাকা।

“এ” ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তারা পাবেন মাসিক ৮ লাখ টাকা করে।  মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুশফিক আছেন “বি” ক্যাটাগরিতে। সে হিসাবে তারা মাসিক ৬ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।

সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন “সি” ক্যাটাগরিতে। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান। এই ক্রিকেটাররা পাবেন মাসিক ৪ লাখ টাকা করে। এছাড়া “ডি” ক্যাটাগরিতে থাকা নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।

ক্রিকেটারদের নতুন চুক্তি কার্যকর হচ্ছে পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। মাসিক পারিশ্রমিকের পাশাপাশি ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি আগে ছিল ৬ লাখ টাকা করে। এখন থেকে তা ৮ লাখ টাকা হয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রস্তাব অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।