রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাফির বাড়ি পোড়ানোর রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ২

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৫   ১০:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীস্থ কলাপাড়া উপজেলার গ্রামের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান পরিকল্পনাকারীসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ।

পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে তার বসত ঘর পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। কাফি বিপ্লবী সরকার গঠনের ডাক দিবেন বলে সরকারের প্রতি আল্টিমেটাম দেন। পরের দিন তিনি কলাপাড়ায় অজ্ঞাতদের আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
 
পুলিশ সুপার আরও জানান, মামলা দায়েরের পর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। তারা তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে ঘটনার পারিপার্শিকতা বিশ্লেষণ করে গতকাল রাতে বরিশালের কোতোয়ালি থানা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার আমতলী থানার নসা হাওলাদারের ছেলে মো: শাহাদত হাওলাদার (২২) ও কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের হিরণ মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)। আটককৃত দুই জনই বরিশালের দুটি কলেজে লেখাপড়া করে।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানোর ঘটনায় কাফির ভূমিকা জন্য তারা কাফির প্রতি ক্ষিপ্ত হয়। তারা প্রতিশোধ পরায়ন হয়ে পরিকল্পনা করে কাফির বাড়ি পুড়িয়ে দেবে।

পরিকল্পনা অনুসারে শাহাদত ও মাহফুজ বরিশাল হতে ১২ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বাসযোগে বরগুনা জেলার আমতলী উপজেলার বান্দুরা স্টেশনে নামে। সেখান থেকে শাহাদত তার পূর্ব পরিচিত এক দোকান থেকে ৫০০ টাকার কেরোসিন কিনে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে রাত সাড়ে ১২টার দিকে কাফির বাড়ির পাশে পৌঁছায়।

পরবর্তীতে তারা ঘরের চারপাশে কেরোসিন ঢেলে শাহাদতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘর পোড়ার দৃশ্য নিজেদের মোবাইলে ধারণ করে তারা সেখান থেকে চলে যায়।এ ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।প্রেসব্রিফিং শেষে সাংবাদিকদের কাফি জানান, তিনি সরকারের কাছে বিশেষ করে পুলিশ বিভাগের কাছে কৃতজ্ঞ কারণ তারা ক্লুলেস ঘটনার মূল পরিকল্পনাকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এরা যেন কঠিন শাস্তি পায় সে বিষয়ে সরকারের কাছে আহবানজানান তিনি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।