রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো তিনজনের মরদেহ

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৫   ১০:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলার ধনু নদ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে মাছ শিকার করতে গিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনার পর তারা নিখোঁজ ছিলেন। আজ সোমবার দুপুরে ধনু নদের নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকার শহীদ মিয়া, কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া এবং মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।

জানা গেছে, গত শনিবার খালিয়াজুরীতে ইজারাকৃত জলাশয়ের মাছ শিকার করতে গিয়ে দুইপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনায় একই জেলার মদন উপজেলার রোকন মিয়া ও ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। কিন্তু ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মিলছিল না।

এরইমধ্যে আজ দুপুরে তিনজনের মরদেহ ভেসে উঠলো।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর ধনু নদের রসুলপুর ফেরিঘাট এলাকায় পারাপারকে কেন্দ্র করে মাছ শিকারিদের সাথে স্থানীয় রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে শতাধিক অটোরিকশা, পিকআপ ভ্যান ভাংচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন নিখোঁজ হয়।পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে অন্তত ৪০ জনকে আটক করে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।