রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার ব্যস্ততা

প্রকাশিত - ০৯ মার্চ, ২০২৫   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এক সময় নিয়মিত চলচ্চিত্রে কাজ করলেও এখন অনেকটাই অনুপস্থিত। বর্তমানে রান্নার একটি অনুষ্ঠান করছেন এই অভিনেত্রী। এক সময় ঢাকাই সিনেমার এই নায়িকার চাহিদা ছিল আকাশচুম্বী। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মীদের নিয়ে পূর্ণিমা খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এই নায়িকা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

পূর্ণিমাকে সর্বশেষ দেখা যায়, সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ সিনেমায়। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ। তা ছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটো সিনেমা। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে পূর্ণিমার বিপরীতে আছেন ফেরদৌস, অন্যটিতে তার নায়ক আরিফিন।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।