২৪ঘণ্টা অনলাইন : হোয়াইট হাউসের বাইরে এক অস্ত্রধারীকে গুলি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস (ইউএসএসএস)। রোববার স্থানীয় সময় সকালে ওই লোক সেখানে যায়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ওই লোক তাঁকে গুলি করতে সেখানে গিয়েছিলেন কি না, তা জানা যায়নি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ঘটনার পরপরই এসব তথ্য জানায় মার্কিন সিক্রেট সার্ভিস। ওই ব্যক্তি আত্মহত্যাপ্রবণ বলে জানান সংস্থাটির যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি। ওই ব্যক্তি ইন্ডিয়ানা থেকে সেখানে গেছেন বলে জানান তিনি। এক বিবৃতিতে অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা দেখতে পান ওই ব্যক্তি অস্ত্র নিয়ে সেখানে এসেছেন। জায়গাটা হোয়াইট হাউসের ঠিক বাইরে। সেখানে রাখা একটি গাড়ির কাছে ছিলেন ওই ব্যক্তি। তবে তিনি হামলা করতে উদ্যত ছিলেন না।
অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, প্রথমে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে তিনি থামেননি। পরে তাঁকে গুলি করা হয়। ওই লোককে হাসপাতালে নেয়া হয়েছে। তাঁর সর্বশেষ অবস্থা জানা যায়নি। এ ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।গুগলিয়েলমি বলেন, ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের ফোর্স ইনভেস্টিগেশনস টিম এই ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে। তারাই কলম্বিয়া জেলায় এ ধরনের ঘটনার তদন্ত করে।
২৪ঘণ্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।