রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বশেষ নিউজিল‍্যান্ডের রান ৩/১০২; ২১ ওভার

প্রকাশিত - ০৯ মার্চ, ২০২৫   ০৪:৩৮ পিএম
webnews24

 

২৪ঘণ্টা অনলাইন : শুরুটা খারাপ হয়নি। কিন্তু ৫০ পেরেনোর পরই যতো গণ্ডগোল। ইয়াং ২৩ বলে দুই চারে করেন ১৫ রান করে ফিরে গেছেন। ৮ ওভারে নিউজিল‍্যান্ডের রান ছিল ১ উইকেটে ৫৮। কিন্তু তারপর একটি ছোট ঝড়ে চলে গেছেন রাভিন্দ্রার পর উইলিয়ামসনও। তাতে বেশ চাপে পড়েছে নিউজিল্যান্ড। ২১ ওভারে নিউজিল‍্যান্ডের রান ৩ উইকেটে ১০০ রান ছুঁয়েছে নিউজিল্যান্ড। ক্রিজে ড‍্যারিল মিচেলের সঙ্গী টম ল‍্যাথাম। 

দুই ওপেনারের ব‍্যাটে ফাইনালে ভালো শুরু পেয়েছিল নিউজিল‍্যান্ড। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার পেস তারা সামাল দিয়েছে খুব ভালোভাবে। ৫ ওভারে নিউজিল‍্যান্ডের রান বিনা উইকেটে ৩৭। ১৪ বলে চারটি চার এক ছক্কায় ২৫ রানে খেলছেন রাভিন্দ্রা। এক চারে ১৬ বলে ১০ রানে খেলছেন ইয়াং। প্রথম ৩ ওভারে এসেছিল ১০ রান। পান্ডিয়ার ওভারে এক ছক্কা ও দুই চারে ১৬ রান নিয়ে ডানা মেলেন রাভিন্দ্রা। পরের ওভারে শামিকে পরপর দুই বলে চার মেরে নেন ১১ রান।

ঘরের ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পর ওয়ানডেতে টস জেতেননি রোহিত শার্মা। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালসহ টানা ১২ ম্যাচে টস হারলেন তিনি। ওয়ানডেতে এটিই কোনো অধিনায়কের টানা টস হারের রেকর্ড। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালে মে পর্যন্ত টানা ১২ ওয়ানডেতে টস জিততে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।

এছাড়া দল হিসেবে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। রোহিতের ১২ ম্যাচ ছাড়া অন্য তিন ম্যাচের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। সেমি-ফাইনালের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ভারত। আগের মতোই চার স্পিনার ও এক পেসার নিয়ে নামছে তারা। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া।

কাঁধের চোটে ফাইনাল থেকে ছিটকেই গেলেন ম্যাট হেনরি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন কিউই পেসার। হেনরির জায়গায় একাদশে ফিরেছেন ন্যাথান স্মিথ। ফলে আগের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে নামছে নিউ জিল্যান্ড। এছাড়া দলের প্রয়োজনে রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে। 

আরও একবার টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নিউজিল‍্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এ নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত। আর টানা ১২ টস হেরে ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত।
ভারত একাদশ : রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রাভিন্দ্রা জাদেজা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তী, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ শামি।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসন, উইল ও’রোক।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।