রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে ছাড়াই ইন্টার মিয়ামির জয়

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৫   ১০:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জ্যামাইকান প্রিমিয়ার লিগের দল ক্যাভালিয়ার এসসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। ক্লান্ত অনুভব করায় বৃহস্পতিবার (৬ মার্চ) রাতের এ ম্যাচে খেলেননি লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে গোল দুটি করেন তাদেও আলেন্দে এবং লুইস সুয়ারেজ।

কোচ মাশ্চেরানো জানান, ক্লান্ত থাকায় মেসি খেলেননি। বিশ্রাম না দিলে সে ইনজুরিতে পড়ে যেতে পারে। তবে সুয়ারেজরা দারুণ জয় উপহার দিয়েছে।জ্যামাইকার জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার আবার মাঠে ফিরবে এই দুই দল। প্রতিযোগিতার বিজয়ী উঠবে কোয়ার্টার ফাইনালে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।