২৪ ঘণ্টা অনলাইন : অবশেষে শুরু হচ্ছে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল। আগামী ২৪ মার্চ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ভিড়বে ফেরি। আজ শনিবার সকালে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
এ সময় কাজের অগ্রগতি পরিদর্শন করে আগামী ২৪ মার্চ ফেরি চালুর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে কয়েকদিন পরীক্ষামূলকভাবে ফেরি বাঁশবাড়িয়া থেকে গুপ্তছড়া নৌরুটে চালিয়ে দেখা হবে। যাতে করে উদ্বোধনের আগেই সমস্যাগুলো কাটিয়ে উঠা যায়। বিশেষ করে জোয়ার ভাটার সময়ে ফেরি কখন যাত্রা শুরু করবে সেটি ঠিক করে নেওয়া যায়।
এ ছাড়া গুপ্তছড়া ঘাটে ব্রিজের মাথায় ভাটার সময় যাত্রীরা কাদার মধ্যে যাতে ভোগান্তিতে পড়তে না হয় স্টিমার ও স্পিডবোটও যেন ভাটার সময় ফেরির জেটিতে যাত্রী উঠানামা করতে পারে সে ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের নির্দেশ দেন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। ৫ মার্চ ফেরি উদ্বোধনের তারিখ নির্ধারণ করে পরবর্তীতে গুপ্তছড়া ঘাটসহ উভয় পাশে জেটির কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় ফেরি চলাচলের উদ্বোধনী যাত্রা।
ফেরি চলাচলের জন্য সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বেড়িবাঁধ থেকে সাগরের দিকে ব্লক দিয়ে প্রায় ৮০০ মিটারের রাস্তা নির্মাণ করা হয়। গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা প্রায় ৫০০ মিটার রাস্তা। আরও ২০০ মিটার রাস্তা নির্মাণ করা হবে এ ঘাটে। নির্মাণ করা হচ্ছে ফেরির জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ডসহ অন্যান্য অবকাঠামো। ইতিমধ্যে উভয় ঘাটের জন্য পল্টুন চলে এসেছে।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।