রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে পেছাল মেয়েরা

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ১১:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আজ (৬ মার্চ) প্রকাশিত তালিকায় সাবিনা-ঋতুপর্ণারা এক ধাপ পিছিয়ে ১৩৩ নম্বরে অবস্থান করছে। এর আগে, টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাত ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। তবে নতুন কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহে অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি ম্যাচই ৩-১ ব্যবধানে হারার প্রভাব পড়েছে নতুন র‌্যাঙ্কিংয়ে।

এদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। স্পেন দ্বিতীয়, জার্মানি তৃতীয়, আর চার নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে ফ্রান্স। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে জাপান।ব্রাজিল এক ধাপ পিছিয়ে এখন ৮ নম্বরে অবস্থান করছে। আর্জেন্টিনার নারী দল এখনো বড় শক্তি হয়ে ওঠেনি, তারা রয়েছে ৩৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারত, তারা আছে ৬৯ নম্বরে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।