রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলো আসবেই’ গ্রুপ বন্ধে সাহায্য চাইলেন সোহানা সাবা

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ বন্ধ করতে সাহায্য চেয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। তিনি জানান, গ্রুপটি থেকে স্বয়ংক্রিয়ভাবে ইনভাইটেশন যাচ্ছে, যা বন্ধ করতে পারছেন না তিনি। ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন।বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় এক ভিডিও বার্তা সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি।

বুধবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ‘আলো আসবেই’ গ্রুপের ইনভাইটেশন যাচ্ছে। এটি কীভাবে হচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন। প্রথমে জানান, কীভাবে গ্রুপটি বন্ধ করতে পারি।’

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন—সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই।

এই গ্রুপের অ্যাডমিন ছিলেন, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ,  অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী শামীমা তুষ্টি। এছাড়া গ্রুপে যুক্ত ছিলেন শোবিজের অনেক তারকা, যার মধ্যে রয়েছেন—জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু প্রমুখ।সোহানা সাবার এই আহ্বানের পর গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এটি আদৌ বন্ধ করা সম্ভব হবে কিনা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।