২৪ ঘণ্টা অনলাইন : খুলনা মহানগরের সদস্য সচিব জহরুল তানভীরের নেতৃত্বে হুমকি-ধামকির মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে একক আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ ) বিকালে নগরীর শিববাড়ী মোড়ে চাঁদাবাজীর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বক্তারা এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আশিকুর রহমান, যুগ্ম-সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সৈয়দ আবদুলাহ মানববন্ধনে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজীর ঘটনাগুলো খুলনাবাসীরকাছে আর গোপন নেই। এই অত্যাচার নিঃশব্দে সহ্য করার বদলে আজ সকলে মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়েছি।
তাদের দাবিসমূহ হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নগর শাখার সদস্য সচিব জহরুল তানভীরকে বহিষ্কার করতে হবে। তার বিরুদ্ধে আইনগত প্রশাসিক ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজী, দখলবাজ ও টেন্ডার সিন্ডিকেটের মতো অপরাধমূলক কার্যক্রম রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।