রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটকার প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর নববধূ

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ১১:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রবাসীর নববধূ টাকা ও স্বর্ণালংকারসহ উধাও হয়েছেন। ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। থানায় অভিযোগ সূত্রে বিষয়টি জানা যায়। জানা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রিয়াজ মণ্ডলের মেয়ে রিয়া মনি (১৯)র।বিয়ের কিছুদিন পর স্বামী শাহ আলম হোসেন স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে মালয়েশিয়ায় চলে যান। এরই মধ্যে স্ত্রীর পরামর্শে নতুন বাড়ি নির্মাণের জন্য তিনি স্ত্রীকে ৫ লাখ টাকা পাঠান।

এদিকে, স্বামী বিদেশে থাকার সুযোগে রিয়া মনি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকার ফারুকের সঙ্গে পরিচিত হন এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে এবং একসময় ঠিকানা আদান-প্রদান হয়। প্রেমিক ফারুকের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিহালী গ্রামে বলে জানা গেছে।

অভিযোগকারী মনির হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে রিয়া মনি তার মা ফরিদা বেগমের (৫০) সঙ্গে বাবার বাড়ি বেড়ানোর কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি।শাহ আলম হোসেন সেদিন দুপুরে স্ত্রীকে ফোন করলে রিয়ার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পান। এরপর তিনি শ্বশুরবাড়িতে ফোন করে স্ত্রীর খোঁজ নেন। প্রথমে জানানো হয়, রিয়া বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি খালার বাড়ি ঝিনাইদহে গেছেন।

এরপর পরিবারের লোকজন রিয়াকে ফেরাতে গেলে তারা জানতে পারেন, রিয়া তার বাবার বাড়িতেও নেই। এসময় স্বামী শাহ আলমের পরিবারের সন্দেহ হলে খোঁজ নিয়ে দেখা যায়, নতুন বাড়ি নির্মাণের জন্য পাঠানো ৫ লাখ টাকা ও প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার (নেকলেস, গলার চেইন, হাতের রুলি, কানের দুল ও নাকফুল) গায়েব।

ঘটনার পর ১১ ফেব্রুয়ারি রিয়ার চাচিকে ফোনে বিষয়টি জানানো হলে এক সপ্তাহের মধ্যে রিয়াকে হাজির করার আশ্বাস দেন। তবে দীর্ঘদিন পার হলেও কোনো খোঁজ না পাওয়ায় শাহ আলমের বড় ভাই মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, “অভিযোগটি পাওয়ার পর একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিকটিম উদ্ধারের কাজ চলমান রয়েছে।”
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।