২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় পাট দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে এখানে আয়োজিত এক আলোচনাসভায় সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা কৃষকদের পাট চাষে আগ্রহী করে তুলতে গবেষণা, কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।আজ বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যৌথভাবে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মো. রমিজ আলম।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,উত্তরবঙ্গের মাটি অত্যন্ত ঊর্বর এবং চাষাবাদের উপযোগী,যেখানে এক জমিতে একাধিক বার ফসল চাষ করা সম্ভব। যদিও একসময় বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্ববাজারে সুপরিচিত ছিল, তবে পরিবেশগত পরিবর্তন ও পানির সংকটের কারণে পাট চাষ দিনদিন হ্রাস পেয়েছে।প্লাস্টিক ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে ও পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। পাটজাত পণ্য ও পাটের তৈরি ব্যাগ পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য যা প্লাস্টিকের বিকল্প হিসাবে ব্যবহৃত হতে পারে।
পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে তিনি বলেন, যদি কৃষকরা ন্যায্য মূল্য পান এবং পাটের বাজার সম্প্রসারিত হয়, তবে পাট চাষীরা আবারও পাট চাষে আগ্রহী হবেন। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি হলে কর্মসংস্থান বাড়বে এবং রপ্তানি আয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাটের উৎপাদন বৃদ্ধিতে তিনি পাট চাষী, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পাট গবেষণা ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মোসাদ্দেক হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী প্রমুখ। আলোচনাসভায় সরকারি কর্মকর্তা,পাট চাষী,পাট ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।