রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে : চসিক মেয়র

প্রকাশিত - ০৬ মার্চ, ২০২৫   ০৯:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।’

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টার মাঠে পবিত্র রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র। মেলায় দেশীয় জামদানি, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়; বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদ শুধু উৎসব নয়; এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’এতে উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা মো. জহির আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।