রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের সেরা অলরাউন্ডার ওমরজাই

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ১০:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডারের মুকুট পরেছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন ওমরজাই। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ৪২ গড়ে ১০৪.১৩ স্ট্রাইক রেটে ১২৬ রান সংগ্রহ করেছেন তিনি। এই পারফরম্যান্সই তাকে ওয়ানডের সেরা অলরাউন্ডার বানিয়েছে।

র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন ওমরজাই। পাশাপাশি ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন, এক লাফে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১২তম স্থানে আছেন। আগে তিনি ২৪ নম্বরে ছিলেন। এদিকে, ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন ভারতের শুভমন গিল, দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম, আর তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।