২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল গান নিয়েই ব্যস্ত থাকেন। গত চার বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তার গাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের গান। পাশাপাশি সারা দেশে স্টেজ শোও করে চলেছেন তিনি। এ ব্যস্ততার ফাঁকেই সম্প্রতি এক দিনে চারটি গানে কণ্ঠ দিয়েছেন ‘ও প্রিয়তমা’ খ্যাত গায়িকা। জানা যায়, এদিন ঢাকার কাছাকাছি দূরত্বের তিনটি স্টুডিওতে চার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘আমার গানের গীতিকার ও সুরকারদের ধন্যবাদ। তারা আমার জন্য গান তৈরি করেছেন। গানগুলো কোনো চলচ্চিত্র বা নাটকে ব্যবহার করা হবে। তবে নাটক ও চলচ্চিত্রের নাম এখনই বলতে চাই না।’
ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে প্লেব্যাকসহ সব ধরনের গানে কণ্ঠ দিয়ে নিজেকে সংগীত জগতের অনন্য উচ্চতায় উপবিষ্ট করেন কণ্ঠশিল্পী কোনাল। দুই বছর আগে তার গাওয়া ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গানটি ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ে। কোনালের কথায়, ‘গানকে আমি সুরের সাধনা হিসেবে নিজের অন্তরে ধারণ ও লালন করি। গানই আমার জীবন। গানের ক্ষেত্রে আমার সবসময় চেষ্টা থাকে সুস্থ কথা ও প্রকৃত বাংলার সুরে আমাদের দেশ ও মানুষের ছায়াসমৃদ্ধ গান সৃষ্টি করার। হয়তো তা কিছুটা পেরেছি। তবে এর শতভাগ সাফল্যের জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাব।’
২৪ ঘণ্টা/এআর
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।