রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল বিমানবন্দরে বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ০৯:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়ী ইসলামিক স্টেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যে বোমা হামলাকারী একটি ডিভাইসের (বিস্ফোরক) বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে প্রায় ১৭০ জন আফগান ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।২০২৩ সালের এপ্রিলে হোয়াইট হাউস ঘোষণা করে, হামলার পরিকল্পনায় জড়িত ইসলামিক স্টেটের একজন কর্মকর্তা আফগানিস্তানের নতুন তালেবান সরকারের একটি অভিযানে নিহত হয়েছে।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসে মঙ্গলবার ট্রাম্প কংগ্রেসে তার প্রথম ভাষণে ঘোষণা করেন যে, পাকিস্তান ‘সেই নৃশংসতার জন্য দায়ী শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেপ্তারে সহায়তা করেছে। ট্রাম্প বলেন, তিনি (গ্রেপ্তার হওয়া ব্যক্তি) এখন আমেরিকান ন্যায় বিচারের তীব্র তরবারির মুখোমুখি হতে এখানে আসছেন।এ সময় আফগানিস্তান থেকে মিশন অসম্পূর্ণ রেখেই সৈন্য প্রত্যাহারের জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প এই ‘দানব’কে গ্রেপ্তারে সহায়তা করার জন্য’ পাকিস্তানকে ধন্যবাদ জানান।তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা এই গ্রেপ্তার অভিযান সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানাননি।

মার্কিন সংবাদ প্ল্যাটফর্ম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে সন্দেহভাজন ব্যক্তিকে মোহাম্মদ শরিফুল্লাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জাফর নামেও পরিচিত এবং ইসলামিক স্টেটের আফগানিস্তান ও পাকিস্তান শাখার একজন নেতা।দুই অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, শরিফুল্লাহকে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।