২৪ ঘণ্টা অনলাইন : জেলায় আজ হত্যা মামলায় আসামী হাবিবুর রহমান মিঝিকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করেছে আদালত। আজ বুধবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান মিঝি মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার উত্তর কুরমিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিঝির পুত্র। রায় ঘোষনার সময়ে আসামি হাবিবুর রহমান মিঝি আদালতে উপস্থিত ছিলেন।এ মামলায় রাষ্ট্র্রপ ক্ষের আইনজীবী এপিপি এডভোকেট আরিফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ টংগিবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিনের মেয়ে ভারসাম্যহীন ভিকটিম সালেহা ওরফে ডলি (৩০) বাড়ি থেকে নিখোঁজ হন। কয়েকদিন পরে একই বছরের ৭ মার্চ লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের হাজী কালাম মোল্লার বাড়ির ভাড়াটে হাবিবুর রহমান মিঝির শোবার ঘর থেকে নিখোঁজ সালেহা ওরফে ডলির মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানেকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত ডলির ভাই নূর মোহাম্মদ দপ্তরি বাদী হয়ে ২০১৮ সালের ২২ মার্চ হাবিবুর রহমান মিঝিকে আসামী করে টংগিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমান সহ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি হাবিবুর রহমান মিঝি দোষী সাব্যস্ত হন। এ মামলায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর আজ রায় প্রদান করেন। রায়ে আসামি হাবিবুর রহমান মিঝিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।