রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার লাকসামে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘরসহ গরু পুড়ে গেছে

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৫   ০৮:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার লাকসামে  পৃথক অগ্নিকাণ্ডে  বসতঘর সহ গরু পুড়ে  গেছে। গতকাল মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভা এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ জানান, গতকাল রাত ১১ টায় দিকে   বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়ীতে। এ সময় অগ্নিকাণ্ডে তার বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর আগুনে পুড়ে যায়। এতে তার বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া গোয়াল ঘরে থাকা তার পাঁচটি  গরুর মধ্যে দুটি আগুনে পুড়ে মারা যায় ও দুটি গরুর অবস্থা আশংকা জনক।

অপরদিকে উত্তর লাকসাম এলাকায় একই সময়ে কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লাকসাম দৌলতগঞ্জ বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা দেই। আমাদের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্য্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।