২৪ ঘণ্টা অনলাইন : অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া হাফ-সেঞ্চুরিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে উদ্বোধনী বিচ্ছিন্ন হবার পর পর দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও স্মিথ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৩৯ রানে থামেন হেড।
এরপর মার্নাস লাবুশেনের সাথে ৫৬ রান যোগ করেন স্মিথ। জুটিতে ২৯ রান করে আউট হন লাবুশেন। উইকেটরক্ষক জশ ইংলিশ ১১ রানে বিদায়ের পর ক্যারির সাথে ৫৪ রানের জুটি গড়েন স্মিথ। ওয়ানডেতে ৩৫তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ৭৩ রানে আউট হন স্মিথ। ৯৬ বল ৪টি চার ও ১টি ছক্কা হাকান তিনি।
দলীয় ১৯৮ রানে স্মিথ ফেরার পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন ক্যারি। ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ২৪৯ রানে থামেন তিনি। ৫৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। শেষ দিকে বেন ডোয়ার্শিসের ১৯ ও নাথান এলিসের ১০ রানের কণ্যাণে সব উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। ভারতের মোহাম্মদ সামি ৩টি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন।
২৪ ঘণ্টা/এআর
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।