রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন-কানাডার শুল্ক আরোপ, আজ থেকেই কার্যকর

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ০৯:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিলো চীন ও কানাডা। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা। এছাড়া চীনের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য অ্যাকশন অব্যাহত রাখে তাহলে দেশটি চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করবে।

‘যুক্তরাষ্ট্র যদি একটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোন যুদ্ধ অব্যাহত রাখার চেষ্টা করে তাহলে চীনের দিক থেকেও চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করা হবে’, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৪ মার্চ) তিনি এ কথা বলেছেন। ওদিকে কানাডা আমেরিকার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ ধরনের যত তেল আমদানি করেছে তার ৬১ শতাংশ কানাডা থেকে এসেছে।

কানাডা জানিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও ১০৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারেই শুল্ক আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন কানাডিয়ান ডলারের কসমেটিকস ও বডি কেয়ার ছাড়াও ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের গৃহস্থালি সামগ্রী ছাড়াও জুস, বাদাম, ওয়াইন, বিয়ার ও কফির মতো পণ্যও আছে।মেক্সিকোর দিক থেকেও একই ধরনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।