রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক অবরোধ, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ০৯:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজীপুরের শ্রীপুর নতুন বাজার এলাকায় তাকওয়া পরিবহনের গাড়ি থেকে ফেলে এক অটোরিকশার চালককে হত্যার অভিযোগে হত্যা মামলা নেয়া, হত্যাকারী স্টাফদের গ্রেফতার ও বিচার দাবিসহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোচালকরা। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় নিহতের স্বজন ও চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অটোচালকদের অভিযোগ, সোমবার (৩ মার্চ) বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এই ঘটনায় বাসচালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়, যা তার মৃত্যু নিশ্চিত করে।

অটোচালকদের দাবি, লিটনকে শারীরিকভাবে অত্যন্ত নির্দয়ভাবে আঘাত করা হয়েছে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এবং বিচারের দাবি জানান। অবরোধের কারণে সড়কের দু'পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

নিহতের স্ত্রী শরমিন বেগম বলেন, গতকাল বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরপর স্বামীকে তাকওয়া পরিবহনের স্টাফরা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নেয়ার দুঘণ্টা পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে স্বামীর মরদেহ পড়ে থাকার খবর পাই। খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পায়ের রগ টাকা রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

নিহতের ছোট ভাই মো. আজিজুল অভিযোগ করে বলেন, ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমসি শুরু করে। রাতভর থানায় অবস্থান করেও মামলা নেয়নি পুলিশ। এজন্য স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, অটোরিকশার চালক লিটন হত্যার বিচার দাবিতে অটোরিকশার চালকরা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয। তিনি আরও বলেন, বাস থেকে লিটনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।