রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও বেতন বাড়ছে শান্তদের

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১১:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবিতে হয়েছে বাংলাদেশের। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সে পরিত্যক্ত ম্যাচের সুবাদে নামের পাশে জুটেছে সান্ত্বনার এক পয়েন্ট। এমন হতশ্রী পারফরম্যান্সের পরও শিগগিরই বেতনবৃদ্ধির সুখবর পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড মিটিংয়ে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’বাংলাদেশের টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার শুধু এই ফরম্যাটেই খেলে থাকেন, যার ফলে এসব ক্রিকেটারের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে ক্রিকেট বোর্ড।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।