রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পৃথক অভিযানকালে এসব জরিমানা করে। সোমবার বিকেল ৪ টারদিকে শহরের পশ্চিম বাজারে ও পুরাতন জেলা রোডে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা।

এ সময় এনডিসি সাকিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদিকে, দুপুর ১ টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা শহরের পশ্চিম বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশক রাখার দায়ে মেসার্স নাজিম উদ্দিন বাবুল নামের সার ও কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা, অনুমোদনহীন সার ও কীটনাশক এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মেসার্স শশাংক পাল নামের কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও ফসলে হরমোন রাখার দায়ে বিসমিল্লাহ বীজ ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এরপর পূর্ববাজারে খেজুরে মাছি বসা এবং খেজুর খোলা রাখার দায়ে মোশারফ খানকে ৫ শ’ টাকা এবং মেয়াদোত্তীর্ণ সস ও বিস্কুট রাখার দায়ের হক এন্টারপ্রাইজকে ৫ শ’ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা। এর আগে দুপুর ১টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। এরমধ্যে আব্দুল মালেক পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলেক মিয়া পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা এবং রোকেয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।