রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার মঞ্চে ‘আনোরা’র দাপট, বাকিরা কে কোথায় জানুন

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১০:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে কারও ভাগ্যে শিকে ছিঁড়ল, তো কেউ ফিরলেন হতাশা নিয়ে। চলতি বছরে অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ়’। তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই অস্কার মঞ্চে দাপট দেখাল শঁ বেকার পরিচালিত ছবি ‘আনোরা’। ব্রুকলিনের এক অল্পবয়সি দেহপোজীবিনীকে নিয়ে ‘আনোরা’ ছবির আবেগঘন গল্প মুক্তির পরেই দর্শকের মন ছুঁয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী-সহ মোট পাঁচটি বিভাগে অস্কার পেয়েছে ছবিটি। অন্য দিকে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে চলে আসা এক দম্পতির আমেরিকায় ভাগ্যান্বেষণ এই ছবির প্রেক্ষাপট। সেরা সঙ্গীত এবং সেরা সিনেম্যাটোগ্রাফির অস্কারও এসেছে ছবির ঝুলিতে।

এ বারের অস্কারে এড্রিয়েন ব্রডি এবং মাইকি ম্যাডিসনের আবেগঘন বক্তৃতা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। ২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন এড্রিয়েন। দ্বিতীয় বার আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। জৌলুস এবং খ্যাতি যে তারকা-জীবন থেকে কোনও দিন হারিয়ে যেতে পারে, সে কথাই তাঁর বক্তৃতায় মনে করিয়ে দিয়েছেন এড্রিয়েন। অন্য দিকে, মাইকি তাঁর বক্তৃতায় ধন্যবাদ জানান যৌনকর্মীদের।

বছরের শুরুতেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস। তার পর অনেকেই দাবি তোলেন চলতি বছরে অস্কারের মূল অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার। কিন্তু তার পরেও অনুষ্ঠান করার সিদ্ধান্তে অনড় ছিলেন অস্কার কর্তৃপক্ষ। সোমবার ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে লস অ্যাঞ্জেলেসের দমকলবাহিনীকে সম্মান জানানো হল। মঞ্চে ‘বীর যোদ্ধা’দের দেখে প্রেক্ষাগৃহ করতালিতে ভেসে গিয়েছে।

চলতি বছরে ভারত থেকে একমাত্র মনোনয়ন পেয়েছিল গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অনুজা’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে হেরে যায়। তবুও ‘অনুজা’র সফরকে সমাজমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।