রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার প্রতিশোধের সেমিফাইনাল 

একাদশ ঠিক করতে হিমশিম রোহিতদের

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১০:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ড ম্যাচে খেলানো হয়েছিল বরুণ চক্রবর্তীকে। ৫ উইকেট নিয়ে অধিনায়ককেই বিপদে ফেলে দিয়েছেন তিনি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী দল নামাবেন তা ভেবে মাথা চুলকোচ্ছেন রোহিত শর্মা। তবে বরুণকে বাদ দেওয়ার সম্ভাবনা যে নেই এটা পরিষ্কার হয়ে গিয়েছে তাঁর কথায়। প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশাই রেখেছেন রোহিত।

সেমিফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেছেন, “আমাদের বুঝতে হবে চার স্পিনার খেলাতে গেলে কী ভাবে খেলাব। কারণ আমরা ভাল মতো জানি এই পিচে কী কাজে লাগবে আর কী লাগবে না। তাই কথাটা বললাম। আমাদের আরও ভাবতে হবে দলের কম্বিনেশন নিয়ে। তবে বিষয়টা যে আকর্ষণীয় তাতে সন্দেহ নেই।”

এ দিন একাধিক বার বরুণের প্রশংসা করেছেন রোহিত। বলেছেন, “২০২১ সালে এখানে খেলার পর থেকে বরুণ অনেক উন্নতি করেছে। তখন অনভিজ্ঞ ছিল। খুব বেশি ম্যাচ খেলেনি। কিন্তু গত দু’-তিন বছরে অনেক ম্যাচ খেলেছে। সে ঘরোয়া ক্রিকেট, আইপিএল বা ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচই হোক। তাই এখন নিজের বোলিং অনেক ভাল বুঝতে পারে।”

যশস্বী জয়সওয়াল এবং মহম্মদ সিরাজকে টপকে বরুণকে দলে নেওয়ায় অনেকেই সমালোচনা করেছিলেন। রোহিত সেই সমালোচনার জবাব দিয়েছেন। বলেছেন, “স্রেফ প্রতিভার কারণে এই সিদ্ধান্ত। যদি কোনও নির্দিষ্ট ক্রিকেটারের মধ্যে বিশেষ একটা ব্যাপার থাকে, তা হলে দ্রুত তাঁকে চিনতে হয়। নির্দিষ্ট ফরম্যাটে নির্দিষ্ট দক্ষতা লাগে। সেই ধরনের ক্রিকেটার বেছে নেওয়ার সময় যদি কারও মধ্যে বিশেষ প্রতিভা দেখতে পাই, তখনই দ্রুত তাঁকে দলে নেওয়া হয়।”

শুধু এটাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ স্পিনার বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে রোহিতের জবাব, “অনেক প্রশ্নই উঠবে। অনেকেই ভ্রূ কোঁচকাবেন। তবে দল হিসাবে এমন কাজই করা দরকার যাতে জেতা যায়। তাই প্রতিভার মর্ম বোঝা খুব দরকার। কারা প্রতিভাবান সেটা বোঝার ক্ষমতা অনেক দিন আগেই এসে গিয়েছে আমার। বরুণের জন্য এক জন অতিরিক্ত ব্যাটার নিইনি আমরা। যে হেতু মাত্র পাঁচটা ম্যাচ, তাই কারও চোট না লাগলে বাড়তি ব্যাটার নিয়ে কোনও লাভ হবে না।”

প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়েও মুখ খুলেছেন রোহিত। জানিয়েছেন, কঠিন লড়াই আশা করছেন অসিদের থেকে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী। রোহিতের কথায়, “ওরা দারুণ প্রতিপক্ষ। তবে আগের তিনটে ম্যাচে যে মানসিকতা নিয়ে নেমেছিলাম সেই মানসিকতা নিয়েই খেলতে নামব। বিপক্ষ দল সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত তৈরি হতে পারে। তার জন্য আমরা প্রস্তুত।”
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।