রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সীমান্তে বাংলাদেশি হত্যা হলে, ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠান

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৯:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য কোনো বাংলাদেশি হত্যার শিকার হলে, ভারত থেকে এইদেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

 শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল সিদ্দিকী বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। অনুপ্রবেশ বা অন্য কোনো কারণে হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শূন্যরেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি।

এ সময় তিনি সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন। এছাড়া বিজিবি মহাপরিচালক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং অযথা হত্যাকাণ্ড রোধ করতে উভয় দেশের মধ্যে আরও কার্যকরী সমন্বয়ের আহ্বান জানান।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।