রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাগি’র চমক সুনেরাহ

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৫   ০৮:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শোবিজ অঙ্গনে বর্তমান সময়ের প্রিয়মুখ সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
 
শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে আরফান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির শুটিং শুরুর সময় থেকে এটি রয়েছে আলোচনায়। এবার ‘দাগি’র মুক্তির খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্পে নির্মিত সিনেমাটিতে চমক হয়ে এসেছেন সুনেরাহ। এবারের ঈদ উৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমা এবং নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প সুন্দরভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারলে দর্শক তা গ্রহণ করেন। প্রেক্ষাগৃহে ভালো সাড়া না পেলেই সিনেমা খারাপ হয়ে যায় না। বর্তমানে অনেকেই ছবি হলে বসে দেখতে চায় না, ঘরে বসে ওটিটিতে দেখে। কাজের ব্যাপারে গল্প ও চরিত্র পছন্দ হলেই আমি করি। যদি মনে হয়, চরিত্রটি আমার পোর্টফোলিও সমৃদ্ধ করবে, তাহলে কাজটির সঙ্গে নিজেকে যুক্ত করি। সংখ্যায় কম হলেও কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’

এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। ইতিমধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পাড় করছেন সুনেরাহ। ভিন্ন ভিন্ন গল্পের নানা চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান এই তরুণ অভিনেত্রী।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।