রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৈয়ারবিল ও জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য দিকে বালিকা গ্রুপে শিরোপা জিতেছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ফাইনালে বালক বিভাগে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা বিদ্যালয় ৩-১ গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কৈয়ারবিল বিদ্যালয়ের মো. নাহিদ হোসেন তোহা। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই বিদ্যালয়ের মো. জুবাইর। বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জোড়গাছা বিদ্যালয়ের লামিয়া খাতুন। সর্বোচ্চ গোলদাতা বাঞ্ছারামপুর বিদ্যালয়ের হিয়ামনি।

চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৩ লাখ, রানার্সআপকে ২ লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে ১ লাখ টাকা।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ফরিদ আহাম্মদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বালক-বালিকা গ্রুপে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।দেশের ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্ট অংশ নেয়।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।