রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মু. আ. আউয়াল হাওলাদার এই মসজিদের উদ্বোধন করেন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মসজিদের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিছবাহ উদ্দিন,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মমিনুর ও বাগেরহাট ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আশেকুজ্জামান।

গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১৩কোটি টাকায় মসজিদের কাজ সম্পন্ন হয়েছে। তিন তলা বিশিষ্ট মডেল মসজিদটিতে ভবনের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা ও সৌন্দর্য্য বর্ধণের জন্য ব্যবস্থা রয়েছে। ভবন নির্মানের ক্ষেত্রে মুসলিম স্থাপত্য শৈলীর নিদর্শন অনুসরণ করা হয়েছে। প্রতিটি মসজিদে ইমাম ও মোয়াজ্জেন দায়িত্ব পালন করবেন। তারা সরকারি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। এর পাশাপাশি মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের অফিস থাকবে। কমপ্লেক্সে একটি হলরুম থাকবে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে সকলে ওই হলরুম ব্যবহারের সুযোগ পাবেন। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশপাশি শিশুরা ধর্মীয় শিক্ষার সুযোগ পাবে।  
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।