রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ঘণ্টা অনলাইন :

বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পণ্ড

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিনই দেখা গিয়েছিলো। বৃষ্টির কারণে হাইভোল্টেজ ম্যাচটির টসই অনুষ্ঠিত হয়নি। ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও। তুমুল বৃষ্টির কারণে এই মাঠে আজকের ম্যাচটি আর আয়োজন সম্ভব হয়নি। কালবিলম্ব না করে আগে-ভাগেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। আড়াইটায় টস। বৃষ্টি শুরু হয় তারও আগে থেকে। মূলতঃ গত কয়েকদিনই পাঞ্জাব প্রদেশের আবহাওয়া খারাপ। শুধু রাওয়ালপিন্ডি নয়, লাহোরেও বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে রাওয়ালপিন্ডিতে শুধুমাত্র বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিই নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পেরেছে। এরপর থেকেই প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যে কারণে ভেসে গেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার ম্যাচটি। এবার মাঠে গড়াতে পারলো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৫ উইকেটে।

অন্যদিকে পাকিস্তান উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ৬০ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছিলো ৬ উইকেটে। ফলে শেষ ম্যাচটির আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দলেরেই।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।