রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। নতুন এ রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। ইংরেজিতে নাম হবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়েছে। এ বৈঠকে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দুজন নেতা এসব বিষয় নিশ্চিত করেন। এরপর সন্ধ্যায় ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।’

নতুন এ দলের অন্য পদগুলোতে কে কে আসছেন এখনো তা চূড়ান্ত করা হয়নি। তবে এসব রাতের মধ্যেই চূড়ান্ত হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র আরও জানায়, বৈঠকে সমাবেশে লোক সমাগম, অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বেশ কঠোরতার সঙ্গে দেখতে বলা হয়েছে।
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।