রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৩৯ গ্রেপ্তার

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ০১:০৭ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে এক হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে শনিবার দুপুর পর্যন্ত ১৭ দিনে অপারেশন ডেভিল হান্টে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার হয়েছেন।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি পুরাতন বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি শটগানের কার্তুজ, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো বটি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।