২৪ ঘণ্টা অনলাইন : জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল। দেশটির হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন মেসুত ওজিল। এর মধ্যে জিতেছেন ২০১৪ এর বিশ্বকাপ। ওই আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। যেখানে দলকে জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মেসুত ওজিল। এরপর ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে জার্মানি বাদ পড়লে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তবে জার্মানির ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের দাদা জার্মানিতে অভিবাসী হয়েছিলেন তুরস্ক থেকে। সেই পূর্ব পুরুষের দেশের রাজনীতিতেই নাম লেখাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দলে যোগ দিয়েছেন ওজিল।
এক প্রতিবেদনে ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল।দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।পূর্বে ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয় জার্মান সরকার।উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোগান পুনঃনির্বাচিত হন। ওজিলকে নিজের দলে আনার পর তুরস্কের জনগণ বিষয়টি কিভাবে নিচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। তবে তুরস্কে সাবেক এই তারকার জনপ্রিয়তা বেশ ভালো বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২৪ ঘণ্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।