রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তির পথে রোহিতপুরের তাঁত শিল্প

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কাঁচামালের দাম বৃদ্ধি ও দক্ষ কারিগরের সংকট, পুঁজির ঘাটতি,  সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কেরানীগঞ্জের রোহিতপুরের তাঁত শিল্প। সৌখিন পুরুষের আভিজাত্যের অতীত ছিল রুহিতপুর লুঙ্গি।কেরানীগঞ্জের তাঁতে বোনা লুঙ্গি রোহিতপুর লুঙ্গি নামে পরিচিত।এখনও এই লুঙ্গির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।কিন্তু লোকসানের মুখে পড়ে তাঁত শিল্প ধরে রাখতে হিমশিম খাচ্ছেন তাঁতিরা।

একসময় তাঁতের খটখট শব্দে মুখরিত ছিল কেরানীগঞ্জের রোহিতপুরের তাঁত শিল্প এলাকা। এই তাঁত শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড। তাঁতে হয়েছিল হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তাঁতিরা জানান, তাদেরকে যথাযথ সামাজিক মর্যাদা না দেয়ার কারণে নতুন প্রজন্ম এই ব্যবসায় সংযুক্ত হতে চাচ্ছেনা।

এলাকাবাসী জানান, রোহিতপুর ইউনিয়নের উত্তর রামের কান্দা, দক্ষিণ রামের কান্দা,বাগ রামের কান্দা, নারায়ণ পট্টি, রোহিতপুর, কামারতা ও গোয়ালখালী গ্রামে প্রায় ১০ হাজার হস্তচালিত তাঁত ছিল। প্রতিটি বাড়িতেই দুই থেকে তিনটি তাঁত ছিল। রঙ, সুতা ও বুনন শৈলীতে রোহিতপুরের লুঙ্গির কদর ছিল সবার কাছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হতো। কিন্তু রঙ, সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লুঙ্গির উৎপাদন খরচ বেড়ে যায়। এতে লুঙ্গির  উৎপাদন খরচ বেশি হয়। ভারতীয় লুঙ্গি দেশের বাজারে ঢুকে পড়ে তা তুলনামূলক দাম একটু কম হয়, ক্রেতারা সেদিকে ঝুকে পড়েছে। ফলে লোকসানের মুখে পড়ে যায় তাঁতিরা । এ কারণে ধীরে ধীরে ক্ষুদ্র  তাঁত শিল্প বন্ধ হতে থাকে।বর্তমানে এই এলাকার তাঁত শিল্প অস্তিত্বের হারানোর হুমকিতে রয়েছে।  এই ঐতিহ্য শিল্প ধরে রাখতে সরকারের সহায়তার কামনা করছেন সংশ্লিষ্ট তাঁতিরা।

তাঁতি খোরশেদ আলম বলেন, আমাদের বাড়িতে একসময় ১০/১২টি তাঁত ছিল। একটি তাঁতের পেছনে ১০ জন লোক কাজ করতেন। এখন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তাঁত বন্ধ করতে বাধ্য হয়েছি। বাগ রামের কান্দা গ্রামের সফর আলী বলেন, আমাদের বাড়িতেও একসময় তাঁত ছিল। কিন্তু লোকসানের মুখে টিকতে না পেরে বন্ধ করে দিয়েছি। বাঁচার তাগিদে এখন বাবুর্চির কাজ করছি।

নারায়ণ পট্টি এলাকায় তাঁতি শরীফ হোসেন বলেন, বাপ-দাদার পৈত্রিক পেশা এখনো আঁকড়ে ধরে বেঁচে আছি। কারখানায় হস্তচালিত ৮টি তাঁত রয়েছে। বেশ কয়েকজন নারী-পুরুষ কর্মী রয়েছেন। কেউ সানাভরা, কেউ তানামাঝা, কেউ তানা কাড়ানো এবং কেউ তাঁত বুননের কাজ করছেন। তাঁতের কারিগর নয়ন (৫০) বলেন, প্রতি পিছ লুঙ্গির মজুরি মাত্র ১০০ টাকা। দিনে ২টির বেশি বুনতে পারি না। এই মজুরি দিয়ে সংসার চলে না।

এই ব্যবসার যুক্ত তাঁতি মো. রফিক বলেন, রোহিতপুরী একথান লুঙ্গি (৪ পিস) তৈরি করতে খরচ হয় আড়াই থেকে চার হাজার টাকা। আর তা বাজারে বিক্রি করে পাওয়া যায়  দেড়-দুই হাজার টাকা। সুতাসহ আনুসাঙ্গিক সব কিছুর দাম বেড়ে যাওয়ায় এ ব্যবসা ছেড়ে দিচ্ছেন অনেক তাঁত ব্যবসায়ী। এছাড়াও ভারত থেকে কমদামে লুঙ্গি আসায় এর ওপর প্রভাব পড়েছে। রোহিতপুর তাঁতি সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক বলেন, সরকার যদি হ্যান্ডলুম বোর্ডের মাধ্যমে তাঁতিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে এবং রঙ, সুতার দাম কমায় তাহলে আমাদের শতবর্ষের ঐতিহ্যবাহী এই রোহিতপুরী তাঁত শিল্পের  গৌরবকে উদ্ধার করা  সম্ভব হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।