২৪ ঘণ্টা অনলাইন : তরুণদের একই প্ল্যাটফর্মে এনে জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার এ উপলক্ষ্যে রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আশরাফুল ইসলাম। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেলার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারুণ্যের উৎসবের উদ্দেশ্য দেশের প্রতিটি তরুণকে একই প্ল্যাটফর্মে এনে জাতীয় উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ করা। এই মেলা তরুণদের সৃজনশীল চিন্তাধারা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ তৈরি করবে। জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তরুণদের অনুরাগ বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞানের বাস্তব প্রয়োগই প্রযুক্তি। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ, নিরাপদ এবং উন্নত করছে। এজন্য তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ আবদুর রশিদ প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, দর্শনার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনব্যাপী এই মেলায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্কুলের বিজ্ঞান বিষয়ক ১৬টি স্টল স্থান পায়।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।