রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক মামলায় একব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলায় আজ হেরোইন বহনের দায়ে ওহিদ আলী নবীন (৩১) নামের একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।এছাড়া আইনের অন্য একাধিক ধারায় আসামিকে ছয়মাসের কারাদণ্ড এবং একইসাথে একহাজার টাকা জরিমানা ও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি ওহিদ আলী নবীন রাজশাহী জেলার মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট দুপুরের দিকে পুলিশের কাছে সংবাদ আসে রাজশাহী থেকে মাদকের বড় একটি চালান ঢাকায় যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে একটি প্রাইভেটকারকে থামার জন্য সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে কড্ডার মোড়ে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে প্রাইভেট কার ও চালককে আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেট থেকে মোট এককেজি ৪৫ গ্রাম হেরোইন ও একলিটার মদ উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালতের বিচারক আসামি ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আইনের অন্য একাধিক ধারায় আসামিকে ছয়মাসের কারাদণ্ড এবং একইসাথে একহাজার টাকা জরিমানা ও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।