রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ককটেল হামলা

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে রাশিয়ার কনস্যুলেটে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে (২৪ ফেব্রুয়ারি) সন্দেহভাজন এক ব্যক্তি কনস্যুলেট লক্ষ্য করে ‘মলোটভ ককটেল’ ছুড়ে পালিয়ে যায়। খবর রয়টার্সের। মার্সেই পুলিশ জানিয়েছে, তিনটির মধ্যে দুটি ডিভাইস বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরক ডিভাইসগুলো কনস্যুলেটের বাগানে গিয়ে পড়েছিল।হামলার পর পুলিশ কনস্যুলেটটি ঘিরে ফেলে। তদন্তকারীরা ‘মলোটভ ককটেল’ হিসেবে ব্যবহৃত তিনটি সোডার বোতলের বিষয়বস্তু বিশ্লেষণ করছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ সাংবাদিকদের বলেন, “মার্সেইতে রুশ কনস্যুলেট জেনারেলের চত্বরে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর সব চিহ্নই সন্ত্রাসী হামলার নির্দেশ দেয়।”ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার জন্য ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে এবং ইউরোপীয় ও কানাডিয়ান নেতারা চলমান ইউক্রেনের যুদ্ধ-প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে কিয়েভে জড়ো হওয়ার সময় এই ঘটনা ঘটল।এদিকে, ফ্রান্স দ্রুত এই ঘটনায় নিন্দা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, “ফ্রান্স কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানায়।”২০২২ সাল থেকে ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ দেখেছে, যার মধ্যে মার্সেই, প্যারিস এবং অন্যান্য শহরে বিক্ষোভও রয়েছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।