রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে : কাজী রফিক

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল বৈষম্যের অবসান হবে। তিনি বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু সারিয়াকান্দি-সোনাতলা নয়, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। তিনি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দিতে নান্দিনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

কাজী রফিকুল ইসলাম বলেন, সারিয়াকান্দির কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হবে। সারিয়াকান্দি কৃষি কেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সারিয়াকান্দির কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সারিয়াকান্দি সহ বগুড়া জেলার উন্নয়ন হবে।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, চর এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। চরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য কলেজ স্থাপন করা হবে। এছাড়াও নদী তীর সংরক্ষণ করে নদীকে শাসনের আওতায় নিয়ে নদী ভাঙন রোধ করার উদ্যোগ নেয়া হবে।

কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফরহাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপি'র সদস্য কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু প্রমুখ। কর্ণিবাড়ি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সমাবেশ সঞ্চালনা করেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।