২৪ ঘণ্টা অনলাইন : দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন সড়ক অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কার্যকরী উদ্যোগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সড়ক অবরোধের ফলে দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এর আগে একই দাবিতে সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে থেকে প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থী ইসরাত মায়া জানান, পথেঘাটে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নারীদের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। আইনশৃংখলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। অবিলম্বে দেশে শতভাগ নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন।
সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে, ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার; নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘‘দেশে ধর্ষণের ঘটনা ঘটে গেলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনসাধারণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।’’
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।