২৪ ঘণ্টা অনলাইন : রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কটেজ-রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ আরও বাকি রিসোর্টগুলোতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভানোর জন্য বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন রওনা দিয়েছে। ইতোমধ্যে আগুনে ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে। এ দিকে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছেনা। এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, জেলাপ্রশাসক মহোদয় ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে কথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।