রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মাত্র মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সিদ্ধান্ত বদলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। দলদবলের দ্বিতীয় দিন আজ সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস) কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব। তার নামে কয়েকটি মামলাও হয়েছে। তবে এর মাঝেই দলের হয়ে ভারতের মাটিতে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাননি। এরপর থেকে দলের বাইরেই আছেন তিনি। তাছাড়া তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় এবং পরে নিষিদ্ধও হন।  

‘শুধু বোলার’ সাকিব এ বছরের বিপিএলে চিটাগাং কিংসে নাম লিখিয়েছিলেন। কিন্তু দেশে না আসতে পারায় খেলতে পারেননি। এমতাবস্থায় গতকাল ডিপিএলের দলবদলে তার নাম দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছে। ঘটা করেই দলে নেওয়ার কথা জানিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এমনকি তাকে খেলানোর বিষয়ে আশার কথাও শুনিয়েছিলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল।  

কিন্তু একদিন পরেই নিজের দলদবল স্থগিত করার অনুরোধ জানান সাকিব। সে মোতাবেক আজ সিসিডিএমকে চিঠি দেয় রূপগঞ্জ। তবে এখনই সাকিবের নাম বাদ যাচ্ছে না। দলবদল শেষ হলে সব ক্লাব সিসিডিএমকে তালিকা পাঠাবে। তখন ক্লাবগুলো খেলোয়াড়দের নাম সরিয়ে নিতে পারবে। উল্লেখ্য, মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল। আজ শেষ হয়েছে দুই দিন ব্যাপী দলবদল।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।